তিন বছরে পোশাকশ্রমিকদের মজুরি ৩৬-৪৩% বেড়েছে: মাহদী আমিন
তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে, যেখানে তিন বছরের ব্যবধানে গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বেড়েছে। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে শ্রমিক-মালিক সবাইকে নিজ নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন। ....
